Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬ , ১০:৫৯ পূর্বাহ্ণ

রাষ্ট্রপতির সঙ্গে ৩৩ জেলার জেলা পরিষদ প্রশাসকদের সৌজন্য সাক্ষাৎ

লেখকঃ রুবেল আহমেদ, মাদারিপুর জেলা প্রতিনিধি

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের ৩৩ জেলার জেলা পরিষদ প্রশাসকরা।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে জেলা পরিষদের কার্যক্রম, জেলার সার্বিক উন্নয়ন, জনসেবা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় জেলা পরিষদ প্রশাসকরা নিজ নিজ জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন।

মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং জেলার বিভিন্ন উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে জেলা পরিষদ প্রশাসকরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন