Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬ , ৪:০৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১০, ২০২৬ , ৭:০১ অপরাহ্ণ

সব গুঞ্জনের অবসান: এনসিপি মাদারীপুরের জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া, সদস্য সচিব রুমান​

লেখকঃ এস এম তানবীর, সিনিয়র রিপোর্টার

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তুষার ভূঁইয়া। একই কমিটিতে সদস্য সচিব করা হয়েছে শিবচর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রুমানকে এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ফেরদৌস খান দুর্জয়।​ দলীয় সূত্রে জানা যায়, মাদারীপুরে এনসিপির সাংগঠনিক ভিত্তিকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যেই এ নতুন নেতৃত্বের অনুমোদন দেওয়া হয়েছে। তুষার ভূঁইয়ার নেতৃত্বে মাদারীপুরে দলটিকে মাঠে সুপ্রতিষ্ঠিত করতে ইতোমধ্যেই সার্বিক প্রস্তুতি শুরু হয়েছে।​

সংশ্লিষ্টদের ধারণা, তুষার ভূঁইয়ার নেতৃত্ব, রুমানের রাজনৈতিক অভিজ্ঞতা ও দুর্জয়ের সাংগঠনিক দক্ষতায় মাদারীপুরে এনসিপি নতুন মাত্রায় এগিয়ে যাবে।​ দায়িত্ব পাওয়ার পর নতুন নেতারা জানান, তাদের মূল লক্ষ্য সংগঠনকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে দলীয় কর্মসূচিকে সুসংগঠিত করা। দলের সর্বস্তরের কর্মীদের সাথে নিয়ে আগামী দিনে মাদারীপুরে একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন