Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬ , ১১:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৭, ২০২৬ , ৫:০২ অপরাহ্ণ

গৌরনদীর আবুল হোসেন মিয়ার কন্যা রিঙ্কুর নিউইয়র্কে পদোন্নতি

লেখকঃ এ,এস,মামুন, গৌরনদী প্রতিনিধি

গৌরনদী উপজেলা বিএনপির সাবেক(ভারপ্রাপ্ত)সভাপতি বার্থী ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মিয়ার একমাত্র কন্যা জান্নাতুল ফেরদৌস রিঙ্কু যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে লগুরডিয়া কর্মক্ষেত্রে পদোন্নতি লাভ করেছেন। দীর্ঘদিন নিউইয়র্কের লগুরডিয়া বিমানবন্দরে সিকিউরিটি অফিসার হিসেবে দায়িত্ব পালনের পর কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ তিনি সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছেন।

চলতি মাসে নিউইয়র্কে তিনি নতুন এ দায়িত্ব গ্রহণ করেন। তার পদোন্নতিতে পরিবার, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

পরিবারের পক্ষ থেকে জান্নাতুল ফেরদৌস রিঙ্কুর জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে। পাশাপাশি মহান আল্লাহ যেন তাকে সুস্থ ও নিরাপদ রেখে দায়িত্ব পালনের তৌফিক দান করেন এবং কর্মজীবনে আরও সফলতা অর্জনের সুযোগ ও উন্নতির স্বর্ণশিখরে আরোহণ করে মহান সৃষ্টিকর্তার কাছে সে কামনা করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন