পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৫ সেপ্টেম্বর) পিরোজপুর পৌরসভার কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্হানীয় সরকার বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্মসচিব মোস্তাফিজুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রকল্পের কো-অর্ডিনেটর জনাব আবুল কালাম আজাদ,পৌর প্রশাসক জনাব মাহমুদুর রহমান মামুন,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী,পৌর নির্বাহী প্রকৌশলী, পৌর নির্বাহী অফিসার, প্রশাসনিক কর্মকর্তা, পজেটিভ পিরোজপুরের সভাপতি, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিগন এবং নাগরিক সমাজের প্রতিনিধিগন।
প্রধান অতিথি হিসেবে মোস্তাফিজুর রহমান বলেন,পিরোজপুর দীর্ঘদিন হতে অবহেলিত, পিরোজপুরের উন্নয়নে যে সকল বরাদ্দ আসবে প্রাপ্ত অর্থের সুষ্ঠু ব্যাবহার নিশ্চিত করতে হবে। তিনি বলেন পিরোজপুরের নাগরিক সমাজকে নিয়ে একটি নাগরিক কমিটি গঠন করতে হবে যাদের কাজ হবে কাজের গুনগতমান মনিটরিং করা এবং টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা। ঠিকাদার যাতে কাজের গুনগত মান খারাপ না করতে পারে সে বিষয় পৌর কর্তৃপক্ষকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং কাজের গুনগত মান শতভাগ নিশ্চিত করতে হবে। তিনি পৌরসভার উন্নয়নের স্বার্থে জনবল বৃদ্ধির আশ্বাস দেন।
পৌর প্রশাসক জনাব মাহমুদুর রহমান মামুন বলেন, পৌরবাসিকে সাথে নিয়ে পৌরসভার উন্নয়নে একসাথে কাজ করতে হবে। উপস্থিত সকলেই পিরোজপুরের নগর উন্নয়নে জনাব মোস্তাফিজুর রহমান এর উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানান। বক্তারা অনুরোধ করেন ব্যক্তি স্বার্থে শহরের টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত না হয় সেদিকে প্রশাসনের খেয়াল রাখতে হবে। সবশেষে ঠিকাদারের কাজের গুনগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন এবং কাজের গুনগত মান শতভাগ নিশ্চিত করতে নির্দেশ প্রদান করেন।
আজকালের কন্ঠ/আর বি