Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৫, ২০২৬ , ৫:৫০ অপরাহ্ণ

তজুমদ্দিনে জমিতে সার দেওয়ার সময় বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

লেখকঃ মোঃ মনির খান, তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি

ভোলার তজুমদ্দিনে জমিতে সার দেওয়ার সময় বজ্রপাতে মো. মঞ্জু মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চর মোজাম্মেল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মঞ্জু মিয়া তজুমদ্দিন দক্ষিণ বাজারের একজন ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চর মোজাম্মেল এলাকায় নিজের জমিতে সার দেওয়ার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মঞ্জু মিয়া মৃত্যু বরন করেন। পরে সেখানে থাকা অন্যান্য কৃষকরা ট্রলারে করে তাকে তজুমদ্দিন সুইচ ঘাটে নিয়ে আসেন। খবর পেয়ে নিহতের স্বজনরা সেখানে এসে তাকে নিজ বাড়িতে নিয়ে যান।

মঞ্জু মিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে এলাকায়ও শোকের আবহ বিরাজ করছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন