Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৫, ২০২৬ , ২:৫৭ অপরাহ্ণ

ডিবির অভিযানে ৮৪ পিস ইয়াবা ও সাড়ে ৭ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬ পুটলা গাঁজা ও নগদ ৭ লাখ ৪০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তারেক হোসেন (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় রাজু হোসেন নামে অপর একজন পালিয়ে যায়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম নন্দনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে ডিবির একটি বিশেষ দল।

অভিযানে পশ্চিম নন্দনপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে মো. তারেক হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় রাজু হোসেন পালিয়ে যায়।
পুলিশ জানায়, পরে পলাতক রাজু হোসেনের বসতভিটা ও বাড়িতে তল্লাশি চালিয়ে ৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬ পুটলা গাঁজা এবং নগদ ৭ লাখ ৪০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তার তারেক হোসেন ও পলাতক রাজু হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন