Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৩, ২০২৬ , ৭:৫২ অপরাহ্ণ

নাটোরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতাদের মধ্যে পুরস্কার বিতরণ

লেখকঃ নাটোর প্রতিনিধি

৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা মিনি স্টেডিয়ামে বিভিন্ন খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নাটোর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আজহার আলী।

উপজেলা পর্যায়ে স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি নাটোর সদর উপজেলা আয়োজনে প্রতিযোগীদের মাঝে খেলা অনুষ্ঠিত ও বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া করা হয়।

নাটোর সদর উপজেলা শিক্ষা অফিসার নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম, জিটিভি গাজী স্যাটেলাইট টেলিভিশন নাটোর প্রতিনিধি মোঃ রাশেদুল ইসলাম, সাংবাদিক গোলাম গাউস, সার্বিক সহযোগিতায় একাডেমীক সুপার ভাইজার আবুল হাসনাত হিরা, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমানুল্লাহ আমান।

উপজেলার তিনদিনব্যাপী, ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠান চারটি ইভেন্টে, হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতার খেলায় অংশগ্রহণ করে। গত পহেলা সেপ্টেম্বর খেলা উদ্বোধন করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন