Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:৪৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৩, ২০২৬ , ৫:৩৫ অপরাহ্ণ

কদমতলীতে সিলিং ফ্যানের সাথে ঝুলে এক নারীর আত্মহত্যা

লেখকঃ নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কদমতলী থানাধীন পূর্ব কদমতলীর বড় মসজিদ গলি এলাকার একটি বাসা থেকে সাবিনা আক্তার (৩২) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকালের দিকে এই ঘটনা ঘটে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়, নিহতের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় এলাকায়। তার বাবার নাম আব্দুল মজিদ হাওলাদার। বর্তমান নিজ বাসা পূর্ব কদমতলীর বড় মসজিদ গলি এলাকার ১২৯২ নং বাসায় সপরিবারে নিয়ে বসবাস করতেন। নিহত তিন ভাই তিন বোন।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এস আই) মোছা: ফেরদৌসী আক্তার জানান, আমরা খবর পেয়ে পূর্ব কদমতলী বড় মসজিদ গলি এলাকার একটি বাসা থেকে সকাল সাড়ে দশটার দিকে এক নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, আমরা নিহত নারীর স্বামী মাসুদ গাজীর সঙ্গে কথা বলে জানতে পারি নিহত নারী বেশ কিছুদিন মানসিক সমস্যা ভুগছিল। এই কারণে সকালের দিকে সকলের চোখকে ফাঁকি দিয়ে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে থাকে। পরবর্তীতে আমরা এসে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠাই। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত সাবিনার স্বামী মাসুদ গাজী জানান, আমার স্ত্রী বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ছিলো ও তার অতিরিক্ত রাগ আর জেদ ছিল। আমরা বেশ কিছুদিন শহীদ হাসপাতালে ওকে চিকিৎসা করিয়েছি। আমার একমাত্র (১২) বছরে কন্যা সন্তান রয়েছে। গতরাতে মেয়েকে নিয়েই ঘুমিয়ে পড়ে এবং দিবাগত রাত তিনটার দিকে মেয়েকে বাথরুম করে আবার ঘুমিয়ে পড়ে।সকালের দিকে সবার চোখকে ফাঁকি দিয়ে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাস দেয়। পরে আমরা দেখতে পেয়ে কদমতলী থানায় ফোন দিলে পুলিশ এসে আমার স্ত্রীর মরদহ উদ্ধার করে ঢাকা মেডিকেল মর্গে পাঠায়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন