Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৩, ২০২৬ , ৫:৩৩ অপরাহ্ণ

গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখকঃ এ এস মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুরস্থ ‘রহমানিয়া হিফজুল কুরআন ক্যাডেট মাদ্রাসা’র নতুন শিক্ষার্থীদের সবক প্রদান উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে আগত অতিথি ও সুধীজনদের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, বর্তমান সহ-সভাপতি এম আলম, প্রচার সম্পাদক হাসান মাহমুদ এবং সদস্য লিটন খান, বিএম বিল্লাল হোসেন ও মোশারফ হোসেন। এছাড়া স্থানীয় আলেমে দ্বীন হাফেজ আমানত শাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ওলামায়ে কেরামগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​কুরআন ও হাদিস সম্পর্কে আলোচনা সভা শেষে গৌরনদীর সাব-রেজিস্ট্রার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব। কোমলমতি শিক্ষার্থীদের হিফজ বিভাগের নতুন সবক প্রদান করেন। পরবর্তীতে মাদ্রাসা, শিক্ষার্থী এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন