Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৩, ২০২৬ , ৫:২৩ অপরাহ্ণ

ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

লেখকঃ ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের ঐতিহ্যবাহী ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মজিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আক্তারুজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নু, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি, জেলা যুবদলের সহ-সভাপতি সৈয়দ মনিরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান খান মিঠুসহ রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ জাহিদুল ইসলাম।

সভায় নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় কমিটির পক্ষ থেকে প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নবগঠিত অ্যাডহক কমিটিতে আহসান হাবিব রনক সভাপতি, অধ্যক্ষ জয়া রানী চন্দ সদস্য সচিব, প্রভাষক মোঃ জাহিদুল ইসলাম শিক্ষক প্রতিনিধি এবং শামীমা নাসরিন অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম। বক্তারা নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রতিষ্ঠানের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন