চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের মাননীয় সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা এমপি মহোদয়ের পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করা হয়েছে আজ বুধবার সকালে ।
সন্দ্বীপের সর্বস্তরের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় এবং জনগণের প্রয়োজনীয় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার লক্ষ্যে এই পরিদর্শন কক্ষ চালু করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, পরিদর্শন কক্ষটি সন্দ্বীপের মানুষের সঙ্গে এমপি মহোদয়ের যোগাযোগ আরও সুদৃঢ় করার পাশাপাশি জনসাধারণের বিভিন্ন সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজকালের কন্ঠ/আর বি