Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২, ২০২৬ , ১২:৩৯ অপরাহ্ণ

কোনাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

লেখকঃ গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগর কোনাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ‘সবার আগে বাংলাদেশ’ ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

গতকাল পহেলা সেপ্টেম্বর এম.এ কুদ্দুস উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান পালন হয়।

কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপন গ্রুপের চেয়ারম্যান মো. ফারুক খান, আরো উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুজ্জামান, সহ-সভাপতি রেজাউল করিম মাস্টার,মো. সেলিম সরকার,শ্রমিক দল নেতা খলিলুর রহমান, মহিলা দলের সভানেত্রী স্বর্না চাকলাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মো. ফরহাদ হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন,১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম লিটন ,যুবদল নেতা কামরুল ইসলাম,কোনাবাড়ী থানা প্রচার ও প্রকাশনা সম্পাদক পিয়াস চাকলাদার, থানা সেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী অরন্য জারিফ, থানা ছাত্র দলের সভাপতি প্রার্থী ওয়াসিম সালিম,মো. এনামুল হক সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী, বাংলাদেশের স্বনামধন্য কণ্ঠশিল্পী মনির খান, ব্যান্ড তারকা সুমি,নওরিন স্বর্নার কন্ঠে গান পরিবেশন করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন