Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১, ২০২৬ , ১০:৪৪ পূর্বাহ্ণ

লোহাগড়ায় চুরির অভিযোগে কিশোরকে আটকে রেখে নির্যাতন, হাসপাতালে ভর্তি

লেখকঃ নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে চুরির অভিযোগ তুলে প্রতিপক্ষের লোকজন ডাব ব্যবসায়ী মামুন শেখ (১৫)নামের এক কিশোরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হাত-মুখ বেঁধে কয়েক ঘণ্টা আটকে রেখে বেধড়ক মারপিট করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।

মামুন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের ভ্যানচালক মো: মতিয়ার শেখের ছেলে।

পরিবারের অভিযোগ, রবিবার (৩০ আগস্ট) সকালে প্রতিপক্ষের লোকজন মামুনকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে হাত-মুখ বেঁধে প্রায় ২ থেকে ৩ ঘণ্টা আটকে রেখে টর্চার ও মারপিট করা হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে। বর্তমানে সে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া থানা পুলিশ জানিয়েছে, ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তারা গিয়ে হাত-মুখ বাঁধা অবস্থায় কাউকে পায়নি। মারধরের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন।

এ বিষয়ে লোহাগড়া থানার এস আই আজিজ বলেন, “লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন