রাজধানীর কদমতলী থানার নামা শ্যামপুর বড়ইতলা এলাকায় এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারি নিহত। নিহত অজ্ঞাতনামা (৩৫)।
শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এস আই) মো: জিন্নাত জানান,আমরা খবর পেয়ে রাত চারটার দিকে কদমতলী নামাশ্যামপুর বরইতলা এলাকায় এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত ছিনতাইকারী রাত চারটার দিকে নামাশ্যামপুর বরইতলায় দুই ছিনতাইকারীর দ্বন্দ্বে আরেক ছিনতাইকারী তাকে ছুরিকাঘাতকরে পরে পথচারীরা থানায় খবর দিলে আমরা গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,নিহত ছিনতাইকারীর নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি