বর্তমান সময় এনসিপি নেতারা তাদের মুখ ও মুখের কথা দিয়ে বাংলাদেশের মানুষের কাছে আলোচনায় থাকতে চায়, তাদের দল থাকলেও জনসমর্থন নেই এরপরেও তারা মুখের ভাষা দিয়ে আলোচনায় থাকতে চায় বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
বুধবার বিকেলে কালকিনি উপজেলা সামনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার আরো বলেন, বাংলাদেশ মানুষ তাদের এসকল আচরণ এবং তাদের যে ভাষা সেটা কখনই মেনে নিতে পারেনা। আমরা মনে করি রাজনীতি যদি করতে হয় তাহলে তারা সঠিক পথে আসুক।
এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, যুবদল নেতা মামুন শিকদার, কালকিনি উপজেলা ছাত্রদলের আহবায়ক নজরুল ইসলাম হাওলাদারসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আজকালের কন্ঠ/আর বি