Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৬, ২০২৬ , ৪:১০ অপরাহ্ণ

গলাচিপায় পুলিশের অভিযানে ২৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

লেখকঃ সুমন মাহমুদ, পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালী জেলার গলাচিপা থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৩ (তেইশ) পিস নিষিদ্ধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ দুইজন (০২) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

​গলাচিপা থানা সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (২৫ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ২২.৩০ ঘটিকার সময় গলাচিপা থানার এসআই (নিঃ)/মোঃ মাসুদুর রহমান তাঁর সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গলাচিপা পৌরসভাধীন ডাঃ জসিম উদ্দিন মুকুল হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর এক বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন সন্দেহভাজন দুই ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে তল্লাশি করে তাদের কাছ থেকে মোট ২৩ (তেইশ) পিস অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, মোঃ রাজা হাওলাদার (৩২), পিতা- মৃত এহসান হাওলাদার, সাং- মুসলিমপাড়া (৮নং ওয়ার্ড), গলাচিপা পৌরসভা ।মোঃ রাকিব হাওলাদার (২৫), পিতা- মোঃ রিয়াজ হাওলাদার, সাং- চর কাজল (২নং ওয়ার্ড), ইউপি- চর কাজল।
দুজনেই গলাচিপা থানার বাসিন্দা।

​এ ঘটনায় গলাচিপা থানায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনি ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-৪৫, তারিখ-২৫/০৮/২৬ইং) রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে গলাচিপা থানার জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন