Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৫, ২০২৬ , ৭:৪৭ অপরাহ্ণ

গলাচিপায় জিপিএ-৫ পাওয়া অদম্য মেধাবী ফারজানার স্বপ্ন পূরণে পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

লেখকঃ নিশাত মাহমুদ, গলাচাপা উপজেলা প্রতিনিধি

গলাচিপার আমখোলা ইউনিয়নের পশ্চিম তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে। দিনমজুর বাবার সামান্য আয়ে সংসারের ব্যয় নির্বাহ করাই যেখানে কঠিন, সেখানে মেয়ের উচ্চশিক্ষার ব্যয় বহন করা তার পক্ষে অসম্ভব। অর্থের অভাবে অদম্য মেধাবী এই শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পথ যখন থমকে যেতে বসেছিল, তখনই তার পাশে দাঁড়িয়েছে গলাচিপা উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানার হাতে এই সহায়তা তুলে দেন।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোহাম্মদ ইজাজুল হক বলেন, “সংবাদমাধ্যমের মাধ্যমে ফারজানার কথা জানতে পারি। অর্থের অভাবে যেন অদম্য মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা থেমে না যায়, সেজন্য আমরা তার পাশে দাঁড়িয়েছি। ফারজানা যেন উচ্চশিক্ষা অর্জন করে তার স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারে, সেজন্য উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে।”

​ফারজানা আক্তার বলেন, “আমি খুব খুশি যে উপজেলা প্রশাসন আমার পাশে দাঁড়িয়েছে। আমার স্বপ্ন ডাক্তার হওয়া। অর্থের অভাবে যেন আমার পড়ালেখা বন্ধ না হয়ে যায়, সেজন্য সকলের কাছে দোয়া চাই।”

​গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান, গলাচিপা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী আশরাফ এবং পশ্চিম তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন