Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৫, ২০২৬ , ৭:২০ অপরাহ্ণ

নেত্রকোনায় ভুল তথ্য মোকাবিলা ও সামাজিক-সাংস্কৃতিক পরিবেশ রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত

লেখকঃ সুশীলআচার্য, নেত্রকোণা প্রতিনিধি

সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের অবক্ষয় রোধ এবং ভুল তথ্য মোকাবিলায় নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ নেত্রকোণা জেলা প্রেসক্লাবের হলরুমে এই আয়োজন করে জনউদ্যোগ নামের একটি সেচ্ছাসেবী সংগঠন।
বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কে চৌধুরী হেলিম,সাংবাদিক শ্যামলেন্দু পালসহ অন্যরা।

বক্তারা সমাজে ছড়িয়ে পড়া বিভিন্ন ভুল তথ্য ও গুজবের বিরুদ্ধে নাগরিক সমাজকে সচেতন হওয়ার আহ্বান জানান।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন