Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:১৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৫, ২০২৬ , ৬:৫৩ অপরাহ্ণ

বায়তুল হুদা জামে মসজিদ কমপ্লেক্স-এর নতুন ভবন ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব

লেখকঃ শাহজালাল (রাসেল)

মঙ্গলবার (২৫শে আগষ্ট) সকালে রাজধানীর সিপাহীবাগ নতুন রাস্তায় অবস্থিত, এই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের প্রধান অতিথি হয়ে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এ শুভ উদ্বোধন করেন।

বায়তুল হুদা জামে মসজিদ এর সভাপতি আলহাজ্ব মোঃ মফিজুল ইসলাম (জাহাঙ্গীর) এর সভাপতিত্বে ও বায়তুল হুদা জামে মসজিদ এর সাধারণ সম্পাদক এম এম এ কবির (সুমন) এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল হুদা জামে মসজিদ এর উপদেষ্টা ও সাবেক বিশ্বব্যাংক কর্মকর্তা আলহাজ্ব মোঃ সাঈদ সহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, খিলগাঁও থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দগন।

এ সময় দোয়া ও মোনাজাত করেন গাছতলা দরবার শরিফ এর পীরে তরিকত আলহাজ্ব মোঃ খাজা আরিফুর রহমান তাহেরী।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন