Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৫, ২০২৬ , ৬:৪১ অপরাহ্ণ

কালীগঞ্জে মাদক সম্রাট সজল মেম্বর পুলিশের হাতে আটক

লেখকঃ মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

কালীগঞ্জে আওয়ামীলীগের সভা থেকে সজল মেম্বর নামের এক যুবককে পুলিশ আটক করেছে।সোমবার সন্ধ্যায় সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ইউপি সদস্য সজল হোসেন একই ইউনিয়নের ভাটপাড়া কদমতলা এলাকায় আওয়ামীলীগ কর্মীদের নিয়ে মিটিং করছিল।

এসময় কালীগঞ্জ থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে ও অন্যরা পালিয়ে যায়। এলাকাবাসী জানায়, আটককৃত সজল মেম্বর কালীগঞ্জে মাদক সম্রাট হিসেবে পরিচিত। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। আটককৃত সজল মেম্বর ৫ আগষ্টের পূর্বে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের কাছে ত্রাস ছিল।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন