চলতি বছর মে থেকে জুলাই পর্যন্ত এই তিন মাসে সাতক্ষীরা জেলায় অন্তত ৩৩টি মানবাধিকার লংঘনের ঘটনা ঘটেছে। এই সময়ে উত্তরণ-ডিএইচআর এনএস প্রকল্পের আওতায় লিগ্যাল সাপোর্ট দেওযা হয়েছে ৫জনকে, চলমান মামলায় সাপোর্ট দেওয়া হচ্ছে ১৭জনকে, বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে ৪টি।সাতক্ষীরা জিআরও অফিসের দেওয়া তথ্যমতে, এই সময়ে জেলার আটটি থানায় ৬৮৪টি অপরাধ সংঘটিত হয়েছে।
অপরাধগুলোর মধ্যে ডাকাতি ১, ডাকাতির প্রস্তুতি ৩, দস্যুতা ৩, খুন ৯, দ্রুত বিচার আইনে ৫, ধর্ষণ ২১, বিভিন্নভাবে নারী নির্যাতন ৫০, শিশু নির্যাতন ৭, অপহরণ ৬, সিধেল চুরি ১১, গবাদিপশু চুরি ৩, গাড়িচুরি ৩, অন্যান্য চুরি ১৩, সড়ক দুর্ঘটনায় ৫টি মামলা, পর্নোগ্রাফি আইনে ৪টি, সাইবার নিরাপত্তা আইনে ৫টি, অস্ত্র আইনে ৩টি, চোরাচালান আইনে ১২টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫১টি, চেতনানাশক খাতে ৪টি এবং অন্যান্য খাতে ৩৪২টি অপরাধে মামলা হযেছে। এর আগের তিনমাসে জেলায় ৬৩২টি অপরাধে মামলা হয়েছিল। মে মাসে জেলায় নিষ্পত্তিঅন্তে নারী, শিশু, মানবপাচার ও পিটিশন মিলে মোট বিচারাধীন মামলা ছিল ৪হাজার ৩২১টি, জুন মাসে তা ৪হাজার ৩২৭টিতে এবং জুলাই মাসে দাঁড়ায় ৪হাজার ৩৩৭টিতে। মে থেকে জুলাই এই তিনমাসে জেলায় অপমৃত্যু হয়েছে ১৩৬জনের। এরমধ্যে মে মাসে ৪৯, জুন মাসে ৪৪ এবং জুলাই মাসে ৪৩জনের অপমৃত্যু হয়। একই সময়ে জেলায় আত্মহত্যার ঘটনা ঘটে ৬৫টি। এরমধ্যে মে মাসে ২৬, জুন মাসে ২২ এবং ১৭ জনের আত্মহত্যার ঘটনা ঘটে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন-(এমএসএফ) এর সহযোগিতায় উত্তরণ-ডিএইচআরএনএস প্রকল্পের আওয়াতায় শনিবার রাতে ত্রৈমাসিক সভায় এই তথ্য উপস্থাপন করা হয়। এমএসএফ-এর সেক্রেটারিয়েল সাপোর্ট স্টাফ অ্যাডভোকেট মুহাম্মদ মুনিরুদ্দীন এই রিপোর্ট পেশ করেন।সাতক্ষীরার ম্যানগোভ সভা কক্ষে সাতক্ষীরা ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের এডভোকেসী ডায়লগ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ডিস্টিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক এর আহবায়ক এড. আবুল কালাম আজাদ।
তিনি স্বাগত বক্তব্যে সাতক্ষীরার মানবাধিকার বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ধারনাপত্র উপস্থাপনসহ এইচ আরডি নেটওয়ার্কের করণীয় বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এর সমন্বয়কারী সোফিয়া হাসিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাজমুন নাহার, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের মনিটরিং অফিসার সাহিদ মাহফুজ। অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন এইচ আর ডি নেটওয়ার্কের যুগ্ম আহবায়ক মাধব চন্দ্র দত্ত, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসার আব্দুল হামিদ, অধ্যক্ষ পবিত্র মোহন সরকার, সিনিয়র সাংবাদিক কল্যান ব্যানার্জী, জার্নালিস্ট এইচ আরডি নেটওয়ার্কের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান উজ্জল, অধ্যক্ষ এ আর এম মোবাশ্বেরুল হক জ্যোতি। এ ছাড়া আরো বক্তব্য রাখেন নারী নেত্রী সাবেক কাউন্সিল ফরিদা আক্তার বিউটি ও সাংবাদিক শহিদুল ইসলাম প্রমুখ।
আজকালের কন্ঠ/আর বি