ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে অবহিতকরণ জেলা কর্মশালা শুরু হয়েছে।
শনিবার (২২ আগস্ট) আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম।
কর্মশালায় সভাপতিত্ব করছেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
কর্মশালায় মৌজা ও প্লটভিত্তিক ভূমির সঠিক ব্যবহার, পরিকল্পিত ভূমি ব্যবস্থাপনা এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভূমি জোনিং কার্যক্রমকে আরও আধুনিক, কার্যকর ও যুগোপযোগী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে।
এ উদ্যোগের মাধ্যমে ভূমির শ্রেণি, ব্যবহার ও সম্ভাবনা সম্পর্কে সঠিক তথ্যভিত্তিক পরিকল্পনা গ্রহণ এবং ভবিষ্যতে টেকসই ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আজকালের কন্ঠ/আর বি