পিরোজপুরের জিয়ানগর উপজেলার সদর ইউনিয়নের ৬ নং কালাইয়া ওয়ার্ডের খায়ের হাট বাজারে সরকারি খাস জমি দখল মুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২০আগষ্ট) বেলা ১১টায় সদর ইউনিয়নের ৬ নং কালাইয়া ওয়ার্ডের খায়ের হাট বাজারে এ অভিযান শুরু হয়। অভিযান পরিচালনা করেন পিরোজপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রুবায়েদ ফেরদৌস ও জিয়ানগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়ালিউর রহমান (রুবেল)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার কালাইয়া গ্রামের খায়ের হাট বাজার এলাকায় সরকারি খাস জমি দখল করে একাধিক ব্যক্তি দোকান ঘর সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে অবৈধভাবে ভোগ দখল করে আসছিলেন। এসব স্থাপনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরিয়ে নিতে একাধিকবার নির্দেশ দেওয়া হলেও তা অপসারণ করা হয়নি। পরে সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। অভিযান চলাকালে সরকারি জমিতে নির্মিত কয়েকটি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্হানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের সাথে জামাল মোল্লা, মামুন,বাসার আকন, নুরুল ইসলাম, বাসার মৃধা, হাবিবুর রহমান খান ও আনিসুর রহমান সহ বেশ কয়েকজন জড়িত রয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত দের বক্তব্য পাওয়া যায়নি।
পিরোজপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবায়েদ ফেরদৌস বলেন,সরকারি খাস জমি দখল করে কোন ব্যক্তি অবৈধ স্থাপনা নির্মাণ করতে বা ভোগ দখল করতে পারবেন না। সরকারি জমির দখল মুক্ত করতে আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারি জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/আর বি