Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬ , ১১:৫৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৮, ২০২৬ , ১১:০৪ পূর্বাহ্ণ

পিরোজপুর ডিসি পার্কের সংস্কার ও উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন

লেখকঃ ‎পিরোজপুর জেলা প্রতিনিধি : ‎

পিরোজপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ডিসি পার্কের সংস্কার ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৭ আগষ্ট) সকালে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে পার্কটির সৌন্দর্যবর্ধন ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
‎
‎প্রকল্পের উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রকল্পের প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ১৪ লাখ ২৫ হাজার টাকা। অর্থবছর ২০২৪-২০২৫।
‎
‎প্রকল্পের তথ্য অনুযায়ী, পিরোজপুর জেলা পরিষদের বাস্তবায়নে প্রকল্পটির কাজ সম্পন্ন হবে। প্রকল্প সভাপতি হিসেবে রয়েছে মেসার্স খান ট্রেডার্স, যার স্বত্বাধিকারী জহিরুল ইসলাম।
‎
‎ডিসি পার্কটি পিরোজপুর শহরের অন্যতম পরিচিত বিনোদনকেন্দ্র। পার্কটির সংস্কার ও উন্নয়ন সম্পন্ন হলে দর্শনার্থীদের জন্য পরিবেশ আরও আকর্ষণীয় ও উপযোগী হবে বলে আশা করা হচ্ছে। সরকারি তথ্যেও পিরোজপুরের ডিসি পার্ককে জেলার একটি ঐতিহ্যবাহী পার্ক হিসেবে উল্লেখ করা হয়েছে।
‎
‎জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের দায়িত্ব গ্রহণের পর জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে গতি আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

প্রিন্ট করুন