Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬ , ২:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৭, ২০২৬ , ৫:৪১ অপরাহ্ণ

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের ব‌হেরাতলা-কলাতলা প‌য়ে‌ন্টে তীব্র ভাঙন

লেখকঃ মোঃখা ই আজম , শিবচর উপজেলা প্রতিনিধি :

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে আবারও ভাঙন দেখা দিয়েছে উপজেলার বহেরাতলা-কলাতলা পয়েন্টে আজ সোমবার(১৭আগস্ট) সকাল থেকে ভাঙন শুরু হয়। ভাঙনে বহেরাতলা-কলাতলা বেড়িবাঁধের একটি অংশ এবং বহেরাতলা বাজার থেকে কলাতলা যাওয়ার একমাত্র সড়কের কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন এলাকার কয়েক হাজার মানুষ।

স্থানীয়রা জানান, কিছু অসাধু লোক অবৈধ ভাবে আড়িয়াল-খাঁ নদে ড্রেব্জারের মাধ্যমে বালু উত্তোলন করে,যার ফলে নদ তার নাব্যতা হারায়,এটা ভাঙ্গনের প্রধান কারণ।

আজ সকাল থেকেই হঠাৎ নদের পানি বৃদ্ধির সঙ্গে ভাঙন তীব্র আকার ধারণ করে। মুহূর্তের মধ্যেই বেড়িবাঁধের মাটি ধসে নদী গর্ভে চলে যায়। একই সঙ্গে একমাত্র চলাচ‌লের সড়কটি কিছু অংশ ভেঙে যায়। ভাঙ্গন ঠেকা‌তে না পার‌লে, বহেরাতলা বাজার থেকে কলাতলা গ্রা‌মে যাওয়া আসার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে।

সং‌শ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ, অবৈধ ড্রেজার বন্ধ এবং ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও সড়ক মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইব‌নে মিজান ব‌লেন, আড়িয়াল খা ন‌দের ভাঙ্গ‌নের সংবাদ‌টি পে‌য়ে‌ছি। পা‌নিউন্নয়ন বো‌র্ডকে এ বিষয় বলা হ‌য়ে‌ছে।‌ ২/১‌দি‌নের ম‌ধ্যেই নদীভাঙ্গন ঠেকা‌তে ও বে‌ঁ‌রিবাধ রক্ষায় কাজ শুরু কর‌বে। এছাড়া অ‌বৈধ ড্রেজার য‌দি চ‌লে তা ব‌ন্ধেও প্রশাস‌নের পক্ষ থে‌কে দ্রুত ব‌্যবস্থা নেওয়া হবে।

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন