Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৭, ২০২৬ , ১০:৫৮ পূর্বাহ্ণ

পিরোজপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

লেখকঃ পিরোজপুর জেলা প্রতিনিধি :

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, পিরোজপুর এর আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়, পিরোজপুর থেকে সদর উপজেলা পরিষদ পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়। পরবর্তীতে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা নির্বাহী অফিসার, পিরোজপুর সদর, জেলা বিএনপির সদস্য সচিবসহ বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব সঞ্জীব সন্নামত, জেলা মৎস্য কর্মকর্তা, পিরোজপুর। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মৎস্যজীবী নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় মৎস্য উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদন, মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্য খাতের মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

প্রিন্ট করুন