
দেশের মৎস্য সম্পদের উন্নয়ন ও সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোণায় “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, দেশ সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।পরে পোনা মাছ অবমুক্তকরণ, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান নুরু ও পুলিশ সুপার তরিকুল ইসলাম, নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ড.রফিকুল ইসলাম হিলালী।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণে জলাশয় রক্ষা এবং জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। এ সময় মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও জলাশয় রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষে মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :