Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৫, ২০২৬ , ৩:২২ অপরাহ্ণ

নেত্রকোণায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান

লেখকঃ সুশীল আচার্য্য, নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান নরু, পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা এবং নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে জেলার ২২৯ জন বেসরকারি শিক্ষক-কর্মচারীর মধ্যে অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান করা হয়। দীর্ঘদিন শিক্ষাক্ষেত্রে দায়িত্ব পালন শেষে অবসর নেওয়া শিক্ষক-কর্মচারীদের আর্থিক সহায়তা ও কল্যাণ নিশ্চিত করতে এ অর্থ প্রদান করা হয়।

এ সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধা প্রদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রিন্ট করুন