আন্তর্জাতিক যুবদিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপন অভিযান ও প্রীতি ফুটবল ম্যাচে সম্পন্ন হয়েছে।
বুধবার ( ১২ আগষ্ট) বিকালে মিরসরাই উপজেলা জামায়াতের কার্যালয় মজিদে আলনুর এর মাঠে বৃক্ষরোপন উদ্ভোধন পরবর্তী মিরসরাই মিনি স্টেডিয়ামে প্রীতি ফুটবলের আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা যুব বিভাগের সভাপতি লোকমান হোসেনের সঞ্চালনা ও সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সাবেক সভাপতি ও যুব বিভাগের বর্তমান জেলা সদস্য হোসাইন মোহাম্মদ আশরাফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজজলা যুব বিভাগের সভাপতি কুতুব উদ্দিন শিবলী, মিরসরাই পৌরসভা জামায়াতের আমীর মাওলানা শিহাব উদ্দিন, মিরসরাই উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রফেসর জন্য জাফর উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে হোসাইন মোহাম্মদ আশরাফ জানান, প্রকৃতি ও পরিবেশ কে মানুষের বাসযোগ্য রাখতে বৃক্ষরোপনের বিকল্প নেই। আগামীর যুবসমাজ কে মাদক মুক্ত রাখতে, সুস্থ ও সমাজের উপকারী প্রজন্ম হিসেবে তৈরি করতে খেলাধুলার মধ্য সম্পর্ক সৃষ্টি করতে হবে। তাই যুবমাজকে উৎসাহিত করতে আন্তর্জাতিক যুবদিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপন ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি