Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১২, ২০২৬ , ৩:৫৩ অপরাহ্ণ

নাটোরের লালপুর ও বাগাতিপাড়ায় ইউএনও কার্যালয়ে বিক্ষোভ সহ কর্মকর্তাদের লাঞ্চিত

লেখকঃ নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুর ও বাগাতিপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে বিক্ষোভ, ইউএনও কক্ষের দরজায় লাথি ও ধাক্কাধাক্কি চিয়ার ভাংচুর সহ কর্মকর্তাদের লাঞ্চিতের অভিযোগ ছাত্রদলের বিক্ষোভকারীদের বিরুদ্ধে।

আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশের পর অনিয়মের অভিযোগ এনে ইউএনও অফিসে বিক্ষোভ করে উপজেলা ছাত্রদলের নেতা কর্মিরা।

এ সময় ইউএনও’র কক্ষের দরজায় লাথি,ধাক্কাধাক্কাসহ অফিসের কর্মকর্তাদের লাঞ্চিত করার অভিযোগ।

অপরদিকে একই সময়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়েও ঘেরাও করে বিক্ষোভ করে ছাত্রদল নেতা কর্মিরা।

এ সময় বিক্ষোভকারীরা ইউএনও আওয়ামীলীগের দোসর দাবী করে বিভিন্ন অসৈজন্যমুলক শ্লোগান দেয়।

বিক্ষোভকারীরা দাবি করেন, ফ্যামিলি কার্ড শুমারি- ২০২৬ এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হয়নি। তাঁদের অভিযোগ, রাজনৈতিক বিবেচনায় আওয়ামী লীগ-ঘনিষ্ঠদের সুযোগ দেওয়া হয়েছে এবং ছাত্রদলের নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে। এ কারণে প্রকাশিত ফলাফল বাতিল করে নতুন করে যাচাই- বাছাইয়ের দাবি জানান তাঁরা।

তবে বিক্ষোভকারীদের এসব অভিযোগের বিষয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়না।

ঘটনার পর উপজেলা পরিষদ এলাকায় কিছু সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অফিসে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তার স্বার্থে ইউএনও কার্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন