ঝালকাঠিতে ভীমরুলীর ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা হাটে নৌকায় ঘুরে হাটের মনোরম সৌন্দর্য উপভোগ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
এ সময় তিনি স্থানীয় পেয়ারার স্বাদ গ্রহণ করেন এবং ভাসমান হাটের পরিবেশ ও স্থানীয় মানুষের কর্মব্যস্ততা কাছ থেকে উপভোগ করেন। ঐতিহ্যবাহী এই হাটের নান্দনিক পরিবেশে রাষ্ট্রদূতের সফর স্থানীয়দের মাঝেও আগ্রহ তৈরি করে।
আজকালের কন্ঠ/আর বি