Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৯, ২০২৬ , ৫:৩৩ অপরাহ্ণ

লোহাগড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

লেখকঃ কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ আগস্ট) দুপুরে কলেজের হল রুমে নবগঠিত এডহক কমিটির কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি এস. এম শফিকুজ্জামান (তারিক)।

অত্র স্কুলের সহকারী শিক্ষক মো: রবিউল সরদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কার্য নির্বাহী কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক মোসা: সেলিনা বেগম, অবিভাবক সদস্য সৈয়দ শিওন সাঈফ, সাধারণ শিক্ষক সদস্য মো: শওকত হোসেন, বিএনপি নেতা সেলিম রেজা প্রমুখ।

অভিভাবক ও এলাকাবাসীর প্রত্যাশা

সরদার তানজির হোসেন তনু দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা ও সমাজসেবামূলক মনোভাবের মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষা ও ব্যবস্থাপনায় আরও এগিয়ে যাবেন এবং প্রতিষ্ঠানটির সুনাম নতুন উচ্চতায় পৌঁছাবে এবং স্কুলের উন্নয়নমূলক কাজ করে প্রশংসিত হবেন এই প্রত্যাশা আমাদের সকলের।

এর আগে বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মুঃ এনামুল কবীর স্বাক্ষরিত এক চিঠিতে ০৩ আগস্ট ২০২৬ তারিখে এই এডহক কমিটি অনুমোদনের কথা জানানো হয়। স্মারক নং- বিজ-৬/৭৫১/৩৭.১১.৮০৪১.৫০১.০১.৬.২০.২৪২১৩।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন