Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৯, ২০২৬ , ৩:২০ অপরাহ্ণ

মাদারীপুরে বিএনপি নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান খান বাদলের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

লেখকঃ রুবেল আহমেদ, মাদারিপুর জেলা প্রতিনিধি

মাদারীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুম অ্যাডভোকেট হাবিবুর রহমান খান বাদলের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেলে মাদারীপুর শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান। এছাড়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান মাশুক, কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ন কবিরসহ জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মরহুম অ্যাডভোকেট হাবিবুর রহমান খান বাদলের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। পরে দোয়া মাহফিলে তাঁর রুহের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন