Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৮, ২০২৬ , ৭:৫৭ অপরাহ্ণ

সাতক্ষীরার তালায় মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

লেখকঃ মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি :

সাতক্ষীরার তালা উপজেলায় বৃষ্টির মধ্যে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে চিত্তরঞ্জন আইচ (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চিত্তরঞ্জন আইচ গোপালপুর গ্রামের কানাই লাল আইচের ছেলে। তিনি তালা বাজারে কাপড়ের ব্যবসা করতেন।

গোপালপুর গ্রামের সুমন রায় গণেশ জানান, সকাল থেকেই এলাকায় বৃষ্টি হচ্ছিল। দুপুরের দিকে চিত্তরঞ্জন আইচ বাড়ির পাশের মাঠে ঘাস কাটতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন