Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:২৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৮, ২০২৬ , ১১:৫৫ পূর্বাহ্ণ

আঙ্গারিয়ায় চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার খানের মতবিনিময় সভা

লেখকঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলার ৪নং আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. দেলোয়ার হোসেন খানের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলার পশ্চিম আঙ্গারিয়া এলাকায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব ক্বারী মো. কেরামত আলী।

সভায় বক্তারা বলেন, আঙ্গারিয়া ইউনিয়নের টেকসই উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন। এ লক্ষ্য বাস্তবায়নে তারা মো. দেলোয়ার হোসেন খানকে একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ, আনোয়ার মোল্লা, মো. জাকির হোসেন খান, সুলতানা আহমেদ মোল্লা, ফরিদ উদ্দিন মৃধা, আবদুল হোসেন খান এবং ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম।

সভায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. দেলোয়ার হোসেন খান বলেন, “আপনারা অতীতে অনেককে নির্বাচিত করে দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন। এবার আমাকে একবার সুযোগ দিলে সততা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে আপনাদের প্রত্যাশার প্রতিফলন ঘটানোর চেষ্টা করব।”

তিনি আরও বলেন, একটি মাদক-সন্ত্রাসমুক্ত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ আঙ্গারিয়া ইউনিয়ন গড়ে তুলতে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা, দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন