নেত্রকোণার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩৮ পিস ভারতীয় ইয়াবাসহ দুইজনকে আটক করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।
বৃহস্পতিবার দুপুরে আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর কচুগড়া বিওপির চার সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৮০ এমপি থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার ৬ নম্বর খারনই ইউনিয়নের বনবেড়া এলাকায় অভিযান চালিয়ে ১৩৮ পিস ভারতীয় ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, কলমাকান্দা উপজেলার মধুকুড়া গ্রামের মো. সাইদুল ইসলাম (২৮), পিতা: মৃত আহম্মেদ আলী এবং মো. আলী ইসলাম (৩০), পিতা: মো. আব্দুল খালেক।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত ইয়াবাসহ কলমাকান্দা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/আর বি