Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:১০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৬, ২০২৬ , ৫:১৫ অপরাহ্ণ

লোহাগড়ায় বিএনপির বহিষ্কৃত চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, ফিরে পেলেন প্রাথমিক সদস্য পদ

লেখকঃ কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে বহিষ্কৃত হওয়া চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে আবার বিএনপির প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

তারা হলেন, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: আহাদুজ্জামান বাটু, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সাবেক সভাপতি মো: মিলু শরীফ ও লোহাগড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু।

বৃহস্পতিবার (৬আগস্ট) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে চিঠিতে আরও বলা হয়, “এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে।”

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলের ভাবমূর্তি ও ঐক্য ধরে রাখতে দল সবসময় শৃঙ্খলার বিষয়ে কঠোর। তবে ভুল স্বীকার করে আবেদন করলে দল মানবিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে থাকে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন