Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:০৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৬, ২০২৬ , ৩:২২ অপরাহ্ণ

জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতে মান্দায় এমপি ডা. টিপুর সিলিং ফ্যান ও নেবুলাইজার বিতরণ

লেখকঃ মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার মানোন্নয়ন ও স্বস্তি নিশ্চিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এডিবি (ADB)-এর অর্থায়নে ২০২৬-২৭ অর্থবছরের আওতায় হাসপাতালে আগত সেবাপ্রার্থীদের সুবিধার্থে সিলিং ফ্যান ও নেবুলাইজার সলিউশন বিতরণ করা হয়েছে।

আজ আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগীদের সার্বিক সেবায় এসব সরঞ্জাম তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সার্থী।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মান বাড়াতে এবং রোগীদের দুর্ভোগ কমাতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত ও জনবান্ধব স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই পদক্ষেপটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন