আজ ০৫ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ সকাল ০৯.০০ ঘটিকার সময় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দেশ, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মোৎসর্গকারী জুলাই আন্দোলনের বীর শহীদদের প্রতি জেলা শহরে কাটিয়ায় অবস্থিত ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম মহোদয়। পরবর্তীতে সকাল ১০.০০ ঘটিকার সময় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মিথুন সরকার; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মোঃ আমিনুর রহমান; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ শাহীনুর চৌধুরী; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জনাব শাওন রেজাসহ জেলা প্রশাসক ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারবর্গ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আজকালের কন্ঠ/আর বি