Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৫, ২০২৬ , ৩:২০ অপরাহ্ণ

নেত্রকোণায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

লেখকঃ সুশীল আচার্য্য, নেত্রকোণা প্রতিনিধি

“জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’।

আজ সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সকাল ৭টা ৫৯ মিনিটে জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সকাল ৯টায় শহরের জয়ের বাজার মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল হক, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান নুরু,পুলিশ সুপার মো. তরিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে আলোচনা সভা, স্মৃতিচারণ এবং দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন