নাটোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন | Daily AjKaler Kontho

নাটোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৬, ১:৩৭ অপরাহ্ন
নাটোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

“জুলাই চেতনায় গড়বো দেশ – সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে জুলাই সৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন , জুলাই শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার বেলা ১০ টার দিকে শহরের ভবানী গঞ্জ মোড় এলাকায় শহীদ জুলাই সৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করা হয়।পরে
জেলা প্রশাসনের আয়োজনে নাটোর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন,পুলিশ সুপার শরিফুল ইসলাম,জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ সহ জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা।

এসময় বক্তারা বলেন আজকের এই দিনটি আমাদের জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। জুলাই গণঅভ্যুত্থান আমাদের মনে করিয়ে দেয়—অন্যায়, বৈষম্য ও অধিকার হরণের বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধ প্রতিবাদ কখনো বৃথা যায় না।

এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, সেই জুলাইয়ের শহিদদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁদের আত্মত্যাগ কোনোভাবেই ভুলে যাওয়ার নয়। তাঁদের পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা ও শ্রদ্ধা। একইসঙ্গে যারা সাহস, ত্যাগ ও প্রত্যয়ের সঙ্গে জুলাইয়ের আন্দোলনে অংশ নিয়েছেন, সেই জুলাই যোদ্ধাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও সম্মান।

আজকালের কন্ঠ/আর বি