Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৩, ২০২৬ , ৭:৩৯ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ১ হাজার ৫৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৫৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাত ১২টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ টিম চন্দ্রগঞ্জ থানার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায় শালীজ কালেকশনের সামনে সড়কে অভিযান পরিচালনা করে।
অভিযানে দক্ষিণ মকরধ্বজ এলাকার বরকন্দাজ বাড়ির বাসিন্দা আলমগীর হোসেন (৪০) এবং মান্দারী ইউনিয়নের মটবী এলাকার বাসিন্দা মেহেদী হাসানকে (১৯) আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, আটক আলমগীর হোসেনের কাছ থেকে ৯৮০ পিস এবং মেহেদী হাসানের কাছ থেকে ৫৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট পরিমাণ ১ হাজার ৫৬৮ পিস।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্র জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন