Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৩, ২০২৬ , ৭:৩২ অপরাহ্ণ

লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবদদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

লেখকঃ কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের আজিজ খালাসী ও মাবিয়া বেগমের অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ ও প্রকৃত ঘটনা উদঘাটনের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগষ্ট) বিকাল ৫টায় কাশিপুর গ্রামবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী এড়েন্দা বাজারে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজকর্মী মো: শহীদুল্লাহ শিকদার, বাদল সমাদ্দার, মো: ফেরদাউস শিকদার, হোসেন আলী, মো: সাইফুল ইসলামসহ প্রমূখ।

মানববন্ধনে বক্তরা বলেন, ‘কাশিপুর গ্রামের আজিজ খালাসী ও তার কথিত স্ত্রী মাবিয়া বেগম দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপে জড়িত। তাদের এহেন অপকর্মের কারণে গ্রামের সামাজিক পরিবেশ কলুষিত হচ্ছে। আমরা এ থেকে পরিত্রাণ চাই। আমাদের দাবি, প্রশাসনের উদ্বতন কর্তৃপক্ষ সৃষ্ট ঘটনার সঠিক তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

মানববন্ধন শেষে একটি বিরাট বিক্ষোভ মিছিল এড়েন্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন