নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী লোহাগড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ৬ মাস মেয়াদী আ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন এস এম শফিকুজ্জামান।
বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মুঃ এনামুল কবীর স্বাক্ষরিত এক চিঠিতে ০৩ আগস্ট ২০২৬ তারিখে এই অনুমোদনের কথা জানানো হয়। স্মারক নং- বিজ-৬/৭৫১/৩৭.১১.৮০৪১.৫০১.০১.৬.২০.২৪২১৩।
বোর্ড সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষকের ১৯ জুলাই ২০২৬ তারিখের আবেদনের প্রেক্ষিতে এবং “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪” অনুযায়ী এই আ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
অনুমোদিত আ্যাডহক কমিটি
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন *জনাব মোঃ শওকত হোসেন*। তিনি বোর্ড কর্তৃক মনোনীত।
সাধারণ শিক্ষক সদস্য হয়েছেন *জনাব সৈয়দ শওন সাজ্জাদ*, যাকে জেলা শিক্ষা অফিসার মনোনীত করেছেন।
অভিভাবক সদস্য মনোনয়ন দেবেন জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসার।
আর সদস্য সচিবের দায়িত্বে থাকবেন স্কুলের *প্রধান শিক্ষক*।
কী নির্দেশনা দেওয়া হয়েছে?
চিঠিতে বলা হয়, আ্যাডহক কমিটিকে অনুমোদনের তারিখ থেকে পরবর্তী ৬ মাসের মধ্যে বোর্ডের ২০২৪ সালের প্রবিধানমালা অনুযায়ী নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে জমা দিতে হবে।
একইসাথে জেলা প্রশাসক নড়াইল, উপজেলা নির্বাহী অফিসার লোহাগড়া, জেলা শিক্ষা অফিসার নড়াইল ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লোহাগড়াকে বিষয়টি অবহিত করা হয়েছে।
বিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে কমিটি না থাকায় স্কুলের বিভিন্ন প্রশাসনিক কাজ আটকে ছিল। আ্যাডহক কমিটি গঠনের ফলে এখন নিয়মিত কার্যক্রম দ্রুত শুরু হবে বলে আশা করছেন তারা।
আজকালের কন্ঠ/আর বি