Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:১৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৩, ২০২৬ , ৫:০৬ অপরাহ্ণ

আত্রাইয়ের মথুরাবাটি-খেয়াঘাট সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

লেখকঃ মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের মথুরাবাটি গ্রামের মেইন রোড থেকে খেয়াঘাট অভিমুখী সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে।সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের।

স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে সড়কটিতে কাদা ও পানি জমে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বিশেষ করে শিক্ষার্থী,কৃষক এবং রোগীবাহী যানবাহন চলাচলে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

এ অবস্থায় এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।তারা আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মনিরুজ্জামানের সুদৃষ্টি কামনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন