Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২, ২০২৬ , ৭:৫৯ অপরাহ্ণ

বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় এ্যাডঃ মুজিবুর রহমান সরোয়ার কে ফুলেল শুভেচ্ছা”

লেখকঃ জামাল কাড়াল,বিশেষ প্রতিনিধি

বরিশালের ঐতিহ্যবাহী ক্রীড়া, সংস্কৃতি ও সামাজিক সংগঠন বরিশাল ক্লাব-এর সভাপতি হিসেবে বরিশাল সদর-৫ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাডভোকেট মো. মজিবর রহমান সরওয়ার নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

গত ১ আগস্ট ২০২৬ বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন ফুলের তোড়া দিয়ে এ্যাড. মজিবর রহমান সরওয়ারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় নবনির্বাচিত সভাপতি এ্যাড. মজিবর রহমান সরওয়ার বরিশাল ক্লাবের ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেন। উপস্থিত নেতাকর্মীরা তাঁর নেতৃত্বে বরিশাল ক্লাবের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন