আশুলিয়া থানার চারিগ্রাম এলাকার ব্যবসায়ী মোঃ বশির আহমেদের বাড়ীতে চাঁদা না পেয়ে মেইন গেটে তালা লাগিয়ে দেয়, একই এলাকার টুটুলের নেতৃত্বে মোঃ তারু মিয়া ও মিসেস অজুফা বেগম। ভুক্তভোগীর অভিযোগ
গত অনুমান ৫/৬ বৎসর পূর্বে টুটুলের চাচার নিকট হইতে ৫ম তলা বিশিষ্ট একটি বিল্ডিং বাড়ী ক্রয় করে, ভুক্তভূগী তার পরিবার পরিজন নিয়া বসবাস করে এবং ভাড়াটিয়াদের নিকট ভাড়া দিয়া ভোগদখল করিয়া আসিতেছে। তার উক্ত বাড়ী ক্রয় করার কিছু দিন পর হইতে বর্ণিত টুটুল তার নিকট মাঝে মধ্যেই টাকা পয়সা চায়। দীর্ঘদিন পর ভুক্তভোগী কোরিয়ান কোম্পানীর পাওয়ার প্লান্ট এর একটি কাজ পায়। কাজের বিষয় নিয়া ইং-২৪/০৭/২০২৬ তারিখ বিকাল অনুমান ০৫:৩০ ঘটিকার আমার বাড়ীর পাশে একটি চায়ের দোকানে বসিয়া আলোচনা করে।
ভুক্তভূগী জানায় ২৫/০৭/২০২৬ তারিখে রাস্তায় টুটলের সাথে দেখা হলে বলে যে, টাকা চাইলাম কিছু বললেন না। ভুক্তভূগী বলে কিসের টাকা দিবো। তখন টুটুল বলে যে, বড় কাজ পাইছেন। ঐ কাজের টাকা দিবেন। ভুক্তভুগী তাহাকে কোন টাকা দিতে পারিবো না বলিয়া সাফ জানাইয়া দিলে।
২৯/০৭/২০২৬ইং তারিখ সকাল অণুমান ১১:৩০ ঘটিকার সময় বর্ণিত তারু মিয়া ও অজুফা বেগম, বশির আহমেদের বাড়ীতে আসিয়া বলে যে, টুটুল তোমার কাছে টাকা চাইছিলো ঐ টাকা দিতে বলছে।
বশির আহমেদ তাদেরকে কিসের টাকা দিবো। আমার কাছে কোন টাকা নাই। বর্ণিত তারু মিয়া ও অজুফা বেগম তাহার বাসা হইতে চলিয়া যাওয়ার পর দুপুর অনুমান ০১:১৫ ঘটিকার সময় বর্ণিত টুটুল তাহার ব্যবহৃত মোবাইল ফোন হইতে বশির আহমেদের ব্যবহৃত মোবাইল ফোনে কল করিয়া টাকা দাবী করিয়া বলে যে, টাকা আজ দিবি। টাকা দিতে অস্বীকার করায় মোবাইল ফোনে বশির আহমেদের সাথে খারাপ ব্যবহার করে এবং বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন প্রাণ নাশের হুমকী দিয়া মোবাইল কাটিয়া দেয় এবং দুপুর অনুমান ০১:৩০ ঘটিকার সময় বশির আহমেদের বাড়ীর মূল গেইটের বাহিরে তালা লাগাইয়া দেয়। যারপ্রেক্ষিতে বাড়ীর ভিতর থাকা লোক জন বাহিরে বাহির হইতে পারি নাই এবং বাচ্চারা স্কুল থেকে বাড়ী আসিয়া বাড়ীর ভিতর ঢুকিতে পারিতেছিল না। টুটুল গং তাহাদের দাবীকৃত চাঁদার টাকার জন্য বাড়ীতে তালা লাগিয়ে দেয় অনুমান ০৩ ঘন্টা সময় অবরুদ্ধ করিয়া রাখে।
বশির আহমেদ কোন উপায় না পাইয়া জরুরী সেবা-৯৯৯তে ফোন করিলে আশুলিয়া থানা পুলিশ এসে তাদের উদ্ধার করে, বাড়ীতে যাইয়া স্থানীয় লোকজনের সহায়তায় তাদের নিকট হইতে চাবি আনিয়া বাড়ীর গেইটের তালা খুলিয়া দেয়। দাবীকৃত টাকা না দিলে তার পরিবারের ক্ষতি করিবে বলে হুমকি দেয়।
আজকালের কন্ঠ/আর বি