Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৩১, ২০২৬ , ৮:৪৫ অপরাহ্ণ

দেশের সুগার মিলগুলো সারা বছর উৎপাদনশীল করার পরিকল্পনা করছে সরকার: রিজভী

লেখকঃ নাটোর প্রতিনিধি

দেশের সুগার মিলগুলোকে সারা বছর উৎপাদনশীল ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবীর রিজভী।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নাটোর সুগার মিল পরিদর্শনকালে তিনি বলেন, বর্তমানে সুগার মিলগুলো বছরে কয়েক মাস চালু থাকে। এগুলোকে বাই-প্রোডাক্ট উৎপাদনের মাধ্যমে বছরজুড়ে সচল রাখার বিষয়ে সরকার কাজ করছে। পাশাপাশি বিসিক সম্প্রসারণ এবং স্থানীয় উদ্যোক্তাদের শিল্প স্থাপনে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হবে।

এ সময় জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ চিনিকল আখ চাষি কল্যাণ ফেডারেশনের সভাপতি মসলেম উদ্দিন, নাটোর সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাইদ, নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আততাব সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন