নেত্রকোণায় মেডিকা ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
আর্থিকভাবে অস্বচ্ছল অন্তত ২শ রোগীকে শুক্রবার দিনব্যাপি বিনামূল্যে এই চিকিৎসা সেবা দেয়ার আয়োজন করে পৌর শহরের সদর হাসপাতাল রোডের এই ডায়গনোস্টিক সেন্টার।
মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান ও গাইনী বিশেষজ্ঞ ডাঃ নুসরাত জাহান মিতু দিন ব্যাপি এই সেবা দান করেন।
আয়োজকেরা জানান, চিকিৎসা মানুষের মৌলিক অধিকারগুলো মধ্যে চিকিৎসা একটি। অনেক সময় আর্থিক সংকটের কারনে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা সংকটে ভোগেন। তাদের কথা মাথায় রেখে জনসাধারণের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা পৌছে দিতেই এই আয়োজন করা হয়।