সকালের আলো ফুটতেই পটুয়াখালী হেলিপ্যাড সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। সকাল সাড়ে ৬টার দিকে কুয়াকাটাগামী একটি বাইকের সাথে বিপরীত দিক থেকে আসা গ্রীন লাইন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে মোটরসাইকেলটি সরাসরি বাসের নিচে ঢুকে যায়। বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান একজন।
প্রাথমিকভাবে হতাহতদের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে জানা গেছে, তারা ‘টুরিস্ট শিবচর থেকে ঘোরার উদ্দেশ্যে না মোটরসাইকেল নিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু পথিমধ্যেই ঘটে এই দুর্ঘটনা।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।